দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে গণঅবস্থান ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক। এই মহাসড়কে সেলফি পরিবহন বেপরোয়া গতিতে চলাচল করে এবং অদক্ষ চালকদের দিয়ে বাস চালানো হয়। তাদের দাবি, এ কারণে সেলফি পরিবহনের সঙ্গে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটছে।
বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, নিরাপদ সড়ক নিশ্চিত এবং মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার জন্য সেলফি পরিবহনের রুট পারমিট বাতিল করতে হবে।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এমএস/